শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

প্রথম দিন শেষে মিরাজ-মুরাদের ঘূর্ণিতে বাংলাদেশের দাপট

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি শেষ হয়েছে চরম নাটকীয়তায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৭০ রান তুলেছে।

দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদ আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে শূন্য রানে ফেরালেও, ফিল্ডিংয়ে তিনটি সহজ ক্যাচ মিস করে বাংলাদেশ শুরুতে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ হারায়। তবে দ্বিতীয় ও তৃতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা।

প্রথম সেশনে জীবন পাওয়া পল স্টার্লিং (৬০) এবং অভিষিক্ত কেড কারমাইকেল (৫৯) হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন। লাঞ্চের পরপরই স্টার্লিংকে ফেরান নাহিদ রানা, আর এর পরের ওভারেই হ্যারি টেক্টরকে (১) শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

কারমাইকেল দলীয় ১৫০ রানের মাথায় মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর কার্টিস ক্যাম্ফার (৪৪) এবং লরকান টাকারও (৪১) জুটি গড়লেও, হাসান মুরাদের ঘূর্ণিতে দুজনেই ফিরে যান। মুরাদের বলে ক্যাম্ফার নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন এবং টাকার হন স্টাম্পিং। দিনের শেষ বলে নিল জর্দানকে (৩০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫০ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। হাসান মুরাদ ৪৭ রান খরচায় তুলেছেন ২টি উইকেট। এছাড়া হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেছেন। দিন শেষে ম্যাকার্থী ৫৬ বলে ২১ রানে অপরাজিত আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com