সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পুলিশ ও ইউএনওর করা দুই মামলায় ১২ আওয়ামী লীগ নেতার জামিন না মঞ্জুর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২১২ বার
বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসভবনে হামলা এবং পুলিশের কাজে বাধা দানের অভিযোগে দায়ের করা দুই মামলায় ১২ আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর হয়নি।
তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক অনুপস্থিত থাকায় আগামী ২ সেপ্টেম্বর জামিন শুনানীর দিন ধার্য করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালতের নাজির কামরুল আহসান।
যদিও রোববার (২৯ আগস্ট) বেলা ১২ টায় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহর অনুপস্থিতিতে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক মামলার শুনানী করেন। কিন্তু তিনি কোন পরবর্তী শুনানীর দিন ধার্য ছাড়া অন্য কোন আদেশ দেননি।
আজ জামিন আবেদন করা হয়েছিল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, অলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, শুভ হাওলাদার, শুভ সাহা, সাহিনুর ইসরঅম সাহিন, হারুন অর রশিদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ আহম্মেদ মান্না, রাকিবুল ইসলাম রাকিব এবং মিরাজ গাজী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com