মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

পাবনায় দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (০৪ জুলাই) দুপুরে র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য দেন পাবনা র‍্যাবের স্কোয়াড্রন লীডার, কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি বলেন, গত মঙ্গলবার বিকালে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের দুজনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শিশুদেরকে নিচ বাড়িতে পাঠিয়ে দেন।

ভিকটিম দ্বয় অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা তার কারণ জানতে চাইলে তাদেরকে ধর্ষণের বিষয়টি জানায়।

ভুক্তভোগী শিশুর পরিবার সাঁথিয়ায় থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি (৪০), কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম চলছে বলেও জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com