সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী ১২তম আসরে আবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে। গেল মৌসুমে প্রথমবার দলটির মালিক হিসেবে টুর্নামেন্টে অংশ নেন তিনি, যা ব্যাপক আলোচনা তৈরি করেছিল দেশের ক্রিকেট ও সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে।

গ্যালারিতে শাকিবের উপস্থিতি সে সময় স্টেডিয়ামের উচ্ছ্বাসকে অন্য মাত্রায় নিয়ে যায়। যদিও দলটি শেষ পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ হয়, তবুও বরাবরের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সুপারস্টার।

প্রথম আসরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও শক্তিশালী স্কোয়াড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন শাকিব খান। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টেও ‘হট ফেভারিট’ হিসেবে বিবেচিত ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকবে শাকিবের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিসিবির সঙ্গে পাঁচ বছরের চুক্তি অনুযায়ী পরবর্তী পাঁচটি আসরেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক থাকবেন ঢালিউডের এই ‘কিং খান’। যদিও এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল-এর ১২তম আসর। এবারে দল কমে অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

ঢাকার মালিকানায় রয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের টগি স্পোর্টস, চট্টগ্রামের ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহীর নাবিল গ্রুপ ও সিলেটে ক্রিকেট উইথ সামি।

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার হিসাবে রূপালি পর্দায় আধিপত্য প্রতিষ্ঠার পর মাঠের খেলায়ও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন শাকিব খান। পরপর দ্বিতীয়বার বিপিএলের দল কিনে যেন নতুন এক উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন ভক্তদের মাঝে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com