রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

নৌযান চলাচলের অনুমতি মিললো রোববার দুপুর পর্যন্ত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৭১ বার

কঠোর লকডাউনের বিধি নিষেধের মধ্যে সকল প্রকার নৌযান চলাচলে বন্ধ ঘোষনার পর হঠাৎ করেই শিল্প-কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখন থেকে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷

 

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এর উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান আনন্দ বার্তাকে জানান, সন্ধায় বিআইডব্লিউটিএর জরুরী সিদ্ধান্তে এই আদেশ দেয়া হয়।

 

এর মধ্যে দেশের সকল প্রকার যাত্রীবাহী নৌযান চলাচল করতে পারবে। তবে সকল ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

 

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই রোববার (১ আগস্ট) থেকে চালু হচ্ছে শিল্প-কলকারখানা। ফলে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ শ্রমিকরাসহ রাজধানী ঢাকায় কর্মরত সকল মানুষেরই চলাচলের সুযোগ তৈরি হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com