সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

নোয়াখালী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৮৬০ বার
নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে কিশোরী প্রেমিকা (১৭) । খবরটি ছড়িয়ে পড়লে শত শত লোক ভিড় করেন প্রেমিক আলা উদ্দিনের (২১) এর বাড়িতে। রবিবার  (২৭) জুন এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের বাড়িতে ।
অভিযুক্ত প্রেমিক আলা উদ্দিন (২১) ওই বাড়ির নুর ইসলামের ছেলে । আর কিশোরীর বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে । কিশোরী অভিযোগ করেন, ২০১৮ সালের শেষের দিকে আলা উদ্দিন তাদের পাশের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করত । ওই বাড়িতে প্রাইভেট পড়ার সুবাধে আলা উদ্দিন প্রায় তাকে প্রেমের প্রস্তাব দিতো ।
পরে দীর্ঘদিন ফোনে কথা বলার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় চাঁদপুরের কয়েকটি হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করে । তিনি আরও জানান, আলা উদ্দিনের বাবা-মা তাকে মেনে নিতে রাজি না হওয়ায় তার বাবা চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসারের কাছে মৌখিক অভিযোগ করেন । কিন্তু প্রেমিক আলাউদ্দিন লুকিয়ে থাকায় চেয়ারম্যান ছেলেকে হাজির করতে বলে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে এক মাসের সময় দেন ।
এদিকে গত ২০ জুন আলা উদ্দিনের সঙ্গে তার খালাতো বোনের বিয়ের প্রস্তুতি চলছে খবর পেয়ে ওই কিশোরী আলা উদ্দিনের বাড়িতে এসে অবস্থান নেন। পরে প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে গালাগালি করে বের করে দেয় বলে অভিযোগ করেন প্রেমিকা । অন্যদিকে আলা উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় উপায়ন্তর না দেখে রোববার সকাল থেকে তার বাড়িতে অবস্থান করেন ওই কিশোরী।
তার অভিযোগ, আলা উদ্দিনকে তার পরিবার লুকিয়ে রেখেছে। তারা যদি আলা উদ্দিনকে এনে এ ঘটনায় সুষ্ঠু বিচার না করে তাহলে আমি এখানেই আত্মহত্যা করব । স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. শাহাবুদ্দিন  জানান, রোববার বিকেলে ওই কিশোরীর আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাকে চাঁদপুর নিজগ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, বিষয়টি শুনেছি তবে থানায় কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com