সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

নারী নির্যাতনের ঘটনায় বরিশালে সা‌র্কেল এ এস‌পি, ও‌সিসহ ৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬৮৮ বার
ফাইল ফটো

ব‌রিশা‌লের উ‌জিরপুর থানার হত‌্যা মামলার এক নারী আসামী‌কে ‌রিমা‌ন্ডে যৌন ও শা‌রিরীক নির্যাত‌নের অ‌ভি‌যো‌গে সহকা‌রি পু‌লিশ সুপার (সা‌র্কেল এএস‌পি) ও উ‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি), প‌রিদর্শক (তদন্ত) সহ ৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

 

গতকাল সোমবার (০৫ জুলাই) দিবাগত রা‌তে ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উ‌জিরপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মোঃ মোমিন উ‌দ্দিন। মামলায় আসামীরা হলেন, প্রত‌্যাহার হওয়া ও‌সি জিয়াউল আহসান ও প‌রিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম।

 

এছাড়াও উ‌জিরপুর সার্কেলের সহকারি পু‌লিশ সুপার এবং অজ্ঞাত তিনজন‌কে বিবাদী করা হয় ।

 

ম‌মিন উ‌দ্দিন জানান, আদাল‌তের নি‌র্দেশে ‌নির্যাতন ও হেফাজ‌তে মৃত‌্যু (নিবারন) আই‌নে নির্যাত‌নের শিকার ওই নারী আসামী মামলা‌য় বাদী হ‌য়ে‌ছেন।

 

ঘটনা সূত্রে, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই বরুন চক্রবর্তী ওইদিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী করা হয় এক নারীকে। ওইদিন সেই নারীকে গ্রেফতার করে পুলিশ। থানা পুলিশের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত নারী আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে খুড়িয়ে হাটতে দেখে এর কারন জানতে চান আদালত। ওই নারী আদালতের কাছে তাকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com