সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

দুর্নীতি মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কামালের জামিন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৭১০ বার
দুর্নীতি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার ১৫ জুন বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চতাকে জামিন দেয়।আদালতে আহসান হাবিবের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন একেএম ফারহান।

দুর্নীতির মামলায় ২০২০ সালের নভেম্বর মাসে আহসান হাবিব কামালসহ ৫ জনকে ৭ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক।

অনান্য আসামিরা হলো বরিশাল পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী খান মুহাম্মদ নুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার ও নগরীর কালিবাড়ী রোড এলাকার জাকির হোসেন। তাদের বিরুদ্ধে ২০০০ সালের ১১ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন সাবেক জেলা দুর্নীতি দমন কর্মকর্তা আবদুল বাছেত।

আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে বরিশাল সিটি কর্পোরেশন ঘোষনা হলে প্রথমে সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবারো বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কেন্দ্রীয় বিএনপির মৎস বিষয়ক সম্পাদক ছিলেন, ছিলেন বরিশাল জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com