সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

দুর্নীতিবাজ দলীয় ঠিকাদার ও দলবাজ আমলাদের দুর্নীতির পক্ষে সাফাই প্রধানমন্ত্রীর- ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩ বার
ফাইল ফটো

উপহারের ঘর যারা ভেঙেছে, তাদের তালিকা হাতে রয়েছে’, প্রধানমন্ত্রীর এই মন্তব্য আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণে দুর্নীতিবাজ আওয়ামী লীগ দলীয় ঠিকাদার ও দলবাজ আমলাদের দুর্নীতির পক্ষে সাফাই গাওয়ার শামিল বলে মনে করে বিএনপি।

রোববার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

 

মির্জা ফখরুল বলেন, প্রকৃত পক্ষে দুর্নীতিকে এখন রাষ্ট্রীয়ভাবে সমর্থন করা হচ্ছে। রাষ্ট্রের সর্বক্ষেত্রে আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে।

 

তিনি বলেন, চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নামে থাকা জাদুঘর সরিয়ে ফেলা হবে বলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী যে উক্তি করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে দলীয় সভায়।

 

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যার পর তৎকালীন সরকার সার্কিট হাউজটিকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। এটা ছিল জনগণের দাবির ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধের ঘোষকের প্রতি জাতির সম্মান প্রদর্শনের নিদর্শন। জাদুঘর সরানোর হীন সিদ্ধান্ত কোনো দিনই জনগণ মেনে নেবে না।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল আরও বলেন, সভায় ছাত্রদলের সাবেক সভাপতিসহ দলের বহুসংখ্যক নেতাকর্মী এবং অন্য বিরোধী দলের নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়। গ্রেফতার নেতাদের অবিলম্বে মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com