সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় আহত কাউন্সিলরের হাত কেটে ফেলা হয়েছে

ঝালকাঠী অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪১৫ বার

দুর্বৃত্তদের হামলায় আহত ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর মো. হুমায়ুন কবির খানের বাম হাত কেটে ফেলতে হয়েছে।

 

শুক্রবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসকদের বরাত দিয়ে হুমায়ুন কবির খানের ছোটো ভাই মো. রুবেল খান বলেন, ধারালো অস্ত্রের কোপে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ায় কব্জির ২ইঞ্চি উপর থেকে হাত কেটে ফেলতে হয়েছে।

 

১২ আগষ্ট বৃহস্পতিবার রাতে ঝালকাঠি পালবাড়ি এলাকায় হুমায়ুন কবিরের উপর হামলা করে এলোপাথারী কুপিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

 

এসময় তার বাম হাতের কব্জি দ্বিখন্ডিত হয়। গুরুতর আহত কাউন্সিলরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে শেরেবাংলা নগর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

 

হুমায়ুন কবিরের পরিবারের দাবী ঝালকাঠি পৌরসভার চার নস্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল শরীফের নির্দেশে ভাড়া করা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হুমায়ুন কবিরের উপর হামলা চালায়।

 

হামলার সময় কামাল শরীফ ও তার ভাই জামাল শরীফ, ইদ্রিস শরীফ ও ইলিয়াস শরীফ উপস্থিত ছিলো।

 

কাউন্সিলরের আরেক ভাই ঝালকাঠি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহ আলম খান ফারসু জানান, এর আগেও একাধিকবার তার ভাইয়ের উপর হামলা করেছে কামাল ও তার সন্ত্রাসী দল।

 

এবিষয়ে যুবলীগ নেতা কাউন্সিলর কামাল শরীফ বলেন তিনি বৃহস্পতিবার রাতের ঘটনায় কিছু জানেননা।

 

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, দুর্বৃত্তদের হামলায় কাউন্সিলর হুমায়ুন কবির খান আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com