মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

জিরানি সৈকতে বৈচিত্র্যময় বাংলাদেশ, বড়দের পাশাপাশি কিশোরেরা কাজ করছে সেখানে

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৫১ বার
শ্রাবণ শেষে ভাদ্র পড়েছে। তবুও শ্রাবণ যেনো তার নিজস্ব অস্তিত্ব জানান দিয়েই চলেছে। এবারে দেশের অন্যান্য স্থানের ন্যায় পানিতে থইথই করছে পাবনার নদী, হাওর, বাওর,বিল। পদ্মা, যমুনার পানি বিপদ সীমার সাথে পাল্লা লড়ছে। ঘর বাড়ি ডুবে গেছে অনেক জায়গায়।
খালে বিলে পানি আসায় প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মনে সুখ এসেছে তা বলাই যায়। সদ্য কাটা পাট বিলের পানিতে জাগ দেওয়া, ধোয়া, আশ ছড়ানোর জন্য পর্যাপ্ত পানি জমেছে পাবনার বিভিন্ন বিলে।
পাবনার জিরানি বিলেও পানি টলমল করছে। জায়গাটি অনেকের কাছে ‘চত্রার বিল’ নামে পরিচিত। পাবনা জেলার আটঘরিয়া এবং আতাইকুলা থানার অংশবিশেষ নিয়ে এর অবস্থান। কৃষকেরা সেই পানিতে তাদের কাজ অনায়াসে করতে পারছেন। শুধু যে পাটের আশ ছড়ানোর কাজই হচ্ছে তা নয়। অনেকে মাছ ধরছেন সেখান থেকে। শুধু বড় রা নয়, এতে যুক্ত হয়েছে গ্রামের শত শত কিশোরেরা। নিজেদের চাহিদা মিটিয়ে সে মাছ বেশ ভালো দামেও বিক্রি করছেন তারা।
বিলের মাঝখান দিয়ে সরু পাকা রাস্তা টিতেও পানি উঠেছে। বিল পারাপার, ভ্রমণ পিপাসুদের নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে।  ঘাটে কয়েকটা নৌকা বাঁধা, মাঝিদের বয়স ১০-১৫ বছর। এদের মধ্যে অনেকেই আবার শিক্ষার্থী। অভাব অনটনের পরিবারে একটুখানি হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস তাদের।
প্রতিদিন জিরানি সৈকতে ভিড় দেখা যায় দর্শনার্থীদের। তাদের অনেকেই এখানে পর্যটন কেন্দ্র করার দাবি জানিয়েছেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হোসেন বলেন,সরকারি পরিকল্পনায় জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তাই দরকার সুষ্ঠু পরিকল্পনার বাস্তবায়ন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com