সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি করতে পারেননি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ বার

ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি করতে পারেননি স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ কথা তিনি লজ্ঝায় কাউকে বলতে পারেননি বলে জানিয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা আছে, ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’, এ কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। এক সপ্তাহ আগে আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম। কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিও বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। তার কন্যাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন নামক ব্রহ্মাস্ত্র উপহার দেন এবং এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে।

সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com