

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে সড়ক দু’র্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে ৭টার দিকে একটি অটোভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময়,পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে বগুড়াগামী একটি অজ্ঞাত মিনি ট্রাক অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। অটোভ্যানের চালকসহ দুজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম এবং নবাব আলীর ছেলে রকি (২৮)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।
আহত হয়েছে আটোভ্যান চালক রবিউল ইসলাম ও যাত্রী আব্দুল বাকী।
তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবং নিহত ২জনের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।