শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

খুলনা রেঞ্জের ডিআইজি যশোর পরিদর্শনে

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৫৪ বার

যশোরের করোনা পরিস্থিতি ভয়াবহ আকারে বেড়ে চলেছে। সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় যশোরেও চলছে কঠোর বিধিনিষেধ। সোমবার (৫ জুলাই) বিধিনিষেধের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

 

পরিদর্শনকালে তিনি করোনা রোধে যশোরবাসির উদ্দেশ্যে বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া তিনি শহরের কয়েকটা অঞ্চলে ঘুরে দেখেন। এসময় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এদিকে সোমবার সর্বশেষ ফলাফলে ২৪ ঘন্টায় জেলায় ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন আরো ছয়জন। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত সংখ্যা ১৩ হাজার ৫১৮ জন। মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন।

 

এদিনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। ২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে, যশোর সদরে ১২৪ জন, কেশবপুওে ২১ জন, ঝিকরগাছায় ৩৭ জন, অভয়নগরে ৩১ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় দশজন, শার্শায় ২১ জন ও চৌগাছায় ২৩ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com