সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

কোনো মন্তব্য করা উপযুক্ত নয়-সিইসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার
জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান ও সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মন্তব্য করতে রাজি নন। তিনি জানান, বিষয়টি এখন হাইকোর্টে বিচারাধীন, তাই কোনো মন্তব্য করা উপযুক্ত নয়।

গত ৩১ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, সিইসি সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ব্যালটে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার কোনো নির্দেশনা ছিল না এবং জনগণ তাদের ভোট সংসদ সদস্য হিসেবে দিয়েছে।

এরপর সাংবাদিকরা বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিইসিকে প্রতিক্রিয়ার জন্য জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো হাইকোর্টে সাব-জুডিস ম্যাটার। তাই পার্লামেন্টের আলোচনার বিষয়ে মন্তব্য করতে চাই না।

তিনি পুনরায় উল্লেখ করেন, ‘যেটা হাইকোর্টে বিচারাধীন, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়ে দ্বিতীয় সিইসি হিসেবে ইতিহাস গড়েন।১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমাদের নির্বাচিত করেনি। তাই তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না জানিয়ে শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। এরপর সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি সরকার গঠন করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করান।

সংগৃহিত: বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com