সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ বার

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন (২১) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।

 

বুধবার সন্ধায় জামগড়া সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত পুলিশ সদস্য ফরহাদ হোসেনের গ্রামের বাড়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জের নন্দনপুরে। তিনি আর্মড ব্যাটালিয়ন পুলিশে কর্মরত ছিলেন।

 

স্থানীয়রা জানান, বুধবার সন্ধায় আর্মড পুলিশ সদস্য ফরহাদ হোসেন ও ইউসুফ মোটরসাইকেল যোগে বাইপাইল যাচ্ছিলেন। তারা জামগড়া সরকার মার্কেট এলাকায় পৌছালে কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করে।

 

জামগড়া ট্রাফিক জোনের ইন্সপেক্টর আব্দুল রশীদ জানান, দ্রুতগামী কাভার্ডভ্যানটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com