মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

করোনা ভাইরাসে আরও ২৪১ জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২২৪ বার
ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

 

বুধবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

 

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৫ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫১ হাজার ৯০২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি।

 

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৫ জন ও ১১৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে পাঁচজন করে, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে সাতজন। সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৭ জন এবং বাড়িতে ১৮ জন মারা গেছেন। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com