রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আগৈলঝাড়ায় ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার
বরিশালের আগৈলঝাড়ায় দেনার দায়ে এক মুদি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার আস্কর গ্রামের আস্কর নতুন কালিবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী মৃত বৈকন্ঠ সাহার ছেলে তিন সন্তানের জনক যাদব সাহা (৬৫) বাড়ির পাশের একটি কদম গাছের সাথে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুদি ব্যবসায়ী যাদব সাহার স্ত্রী উজ্জলা সাহা জানান, বিভিন্ন ঋণের কারনে অনেকদিন যাবৎ হতাশাগ্রস্থ হয়ে পরেছিলেন যাদব। এছাড়া পারিবারিক বিভিন্ন অশান্তির কারনে যাদব মঙ্গলবার ভোর রাতে বাড়ির পাশের একটি কদম গাছের সাথে গলায় ফাঁস দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাদব সাহার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বরিশাল শেবাচিম হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com