শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র ভূষাল

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার
নাগরিক উদ্যোগের আয়োজনে এবং আব্দুর রউফ চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় দিনাজপুর ম্যারাথনে নবম স্থান অধিকার করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র ভূষাল (নেপাল)।
তিনি হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (১৮ ব্যাচ)। দিনাজপুর ম্যারাথন প্রতিযোগিতায় ১৭৫ জন প্রতিযোগী শুক্রবার (২৬ নভেম্বর) অংশ নেয়।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

দিনাজপুর ম্যারাথনে নবম স্থান অধিকার করায় বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র ভূষাল বলেন, “আমি গত তিন বছর থেকে বডি বিল্ডিং করছিলাম। কয়েক মাস আগে সকালে দৌঁড়ানোর সময় আমি অনুভব করেছি যে, আমাকে ম্যারাথনে অংশগ্রহণ করতে হবে।

ইতিপূর্বে আমি ২১ কি.মি ট্রায়াল দিয়েছিলাম যা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারপরে আমি দিনাজপুর ম্যারাথনের জন্য নিবন্ধন করি। ফিনিশিং মার্ক শেষ করতে আমার মাত্র ৮৮ মিনিট সময় লেগেছে। এই অনুভূতি সত্যিই অসাধারণ এবং দুর্দান্ত।
আমি হাবিপ্রবির হয়ে পদক জেতায় সত্যিই গর্বিত। সেই সাথে আমার প্রিয় বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাহস জুগিয়েছে”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com