বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়া পৌরসভাসহ ৫ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৪০ বার

পাবনার আটঘরিয়া পৌরসভার মেয়রসহ উপজেলার পাঁচিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরে মনোনীতদের নাম চূড়ান্ত করে ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।

আটঘরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।

নির্বাচনের জন্য নৌকা প্রতীকের মনোনয়ন পেতে পৌরসভা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন মনোনয়ন প্রত্যাশী।

এদিকে মনোনয়ন ঘোষনার পর আটঘরিয়া পৌর এলাকায় রোববার দুপুরে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মী সমর্থকরা। পরে মিষ্টি বিতরণ করা হয়।

 

মুঠোফোনে প্রতিক্রিয়ায় মোঃ শহিদুল ইসলাম রতন বলেন, ‘নির্বাচনে বিজয়ী হয়ে আটঘরিয়া পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।

অপরদিকে, আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন, দেবোত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউনিয়নে মোহসিন আলী মোল্লা, লক্ষীপুর ইউনিয়নে শেখ আনোয়ার ও মাজপাড়া ইউনিয়নে ইন্তাজ আলী খান।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আটঘরিয়া পৌরসভা ও চতুর্থ ধাপে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com