বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়া পৌর শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৬২ বার
আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পাবনা জেলার আটঘরিয়া পৌর শহরকে সিসি ক্যামেরা বসিয়েছেন আটঘরিয়া পৌরসভা ও থানা পুলিশ।
সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষটি পৌর মেয়র ও আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে স্থাপন করা হয়েছে।
গোটা পৌর শহরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কক্ষে বসে ক্যামেরার আওতায় সংঘটিত সকল ঘটনা এবং পরিস্থিতি এসব ক্যামেরায় রেকর্ড হবে জানা গেছে।
আটঘরিয়া পৌর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহর বাসীর জীবন ও সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী যৌথভাবে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে পৌরসভা ও থানা পুলিশ।
শহরের প্রবেশ মুখে, মুল সড়ক, আটঘরিয়া ও দেবোত্তর হাট এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে মোট ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এটি অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন পৌর শহরবাসী।
আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, পাবনা জেলার এসপি মোহাম্মদ মহিমুল ইসলাম খানের সার্বিক নির্দেশনায় ও আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতনের আর্থিক ও সার্বিক সহযোগিতায় আটঘরিয়া পৌর সদর এলাকায় এ পর্যন্ত ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন বলেন, আটঘরিয়া পৌর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহর বাসীর জীবন ও সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি এসময় আরও বলেন, পর্যায়ক্রমে আরো সিসি ক্যামেরা বসানো হবে। এতে করে চুরিসহ নানা অপরাধ প্রবণতা হ্রাসসহ যে কোন সমস্যায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com