রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

কলাপাড়ায় ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার
মাধ্যমিক পর্যায়ে সহকারী গ্রন্থাগারিকদের সহকারী শিক্ষা মর্যাদা করায় কলাপাড়ায় ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ সংসদীয় আসনের এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।
আলোচনা সভায় কলাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা কবির, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান ও পাচঁজুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর।
বক্তারা মাধ্যমিক পর্যায়ে সহকারী গ্রন্থাগারিকদের সহকারী শিক্ষা মর্যাদা করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষার সাথে সকল কর্মকর্তাদেরকে বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com