রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

দেড়শো কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ বার

প্রায় দেড়শো কোটি টাকার তিনশ বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মহালছড়িতে এ অভিযান করা হয়। একই সাথে এক গাঁজা চাষিকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৬ অক্টোবর) সকালে মহালছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর দিদারুল ইসলামের নেতৃত্বে মহালছড়ি উপজেলার দেবতাপুকুর এলাকায় অভিযান চালিয়ে বিশাল গাঁজা ক্ষেতটির সন্ধান পায়

 

প্রাপ্ত তথ্য মতে, গহীন অরণ্য ও দূর্গম পাহাড়ি এলাকায় জনবসতি না থাকার সুযোগে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অস্ত্র ক্রয়সহ অন্যান্য প্রশাসনিক কাজে মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়ে থাকে। কিন্তু সেনাবাহিনীর অব্যাহত নজরদারির ফলে গাঁজা ক্ষেতের সন্ধান পায় মহালছড়ি জোন।

 

পরে পুলিশ স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে স্থানীয় প্রশাসন গাঁজা ক্ষেত পুড়িয়ে ধ্বংস করে। এসময় বিশাল গাঁজা চাষের সঙ্গে জড়িত মায়া কুমার ত্রিপুরাকে (২২) আটক করা হয়। গাঁজা চাষে আরও সাত জন জড়িত আছে বলে জানা গেছে।

 

মহালছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর দিদারুল ইসলাম জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সচেষ্ট আছি। আমরা এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেবো না।

সূত্রঃ বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com