শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

হাবিপ্রবির ডরমেটরি-২ হলে রিডিংরুম চালু

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৬৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের চমক দিয়েই বরণ করে নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির হল প্রশাসন।
এরই মধ্যে ইউজিসির প্রায় পৌনে দুই কোটি টাকার সংস্কার কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। পাশাপাশি হল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে যুক্ত হচ্ছে নিত্যনতুন সুযোগ-সুবিধা।
এর অংশ হিসেবে হাবিপ্রবির ডরমেটরি-২ হল প্রশাসনের উদ্যোগে দীর্ঘ সময় পর চালু হচ্ছে রিডিংরুম। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট হলের হল সুপার অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী।
অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা রিডিংরুম পৃথকভাবে তৈরি করে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল। আমরা শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়ার লক্ষ্যে রিডিংরুম তৈরি করে ফেলেছি।
তিনি আরো বলেন, উক্ত কক্ষে একসঙ্গে ৮০ জন শিক্ষার্থী লেখাপড়া করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ আবাসিক হয়ে গেলে আমরা রিডিং রুমটিকে ফ্রি ওয়াই-ফাই করে দেওয়ার পরিকল্পনা করছি। এছাড়া ডাইনিং-এ ১৫টি বড় টেবিল ও ৩০টি লো ব্রেঞ্চ নতুন করে সংযোজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের চিত্তবিনোদনের জন্য টিভির রুমে ১৫টি সংযুক্ত চেয়ার স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ডরমেটরি-২ হলের নিচতলা ও দ্বিতীয় তলার সব কক্ষ রং করা হবে। এছাড়া শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে হলের প্রবেশ পথে অস্থায়ী বেসিন সংযুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের যাতে বাহিরে গিয়ে খাবার খেতে না হয় সে লক্ষ্যে হল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ডাইনিং ও ক্যান্টিন চালু হবে বলে এ সময় জানান হল সুপার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com