শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

শিশু অপহরনের ৪ ঘন্টা পর উদ্ধার, আটক ১১

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ বার
ঢাকার আশুলিয়ায় অপহরনের চার ঘন্টা পর অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-৪। এ ঘটনায় আটক করা হয়েছে ১১ অপহরনকারীকে।
রবিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
এর আগে শনিবার সকালে আশুলিয়া থেকে ঐ শিশুকে অপহরণ করা হয়। পরবর্তীতে বিকেলে আশুলিয়ার আড়িয়ার মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মিলন হোসেন হৃদয়, আরিফ, মেহেদী হাসান, সোহাগ খান, আবু হাসনাত, শাওন ইসলাম, আজম আলী, সুমন ইসলাম, রবিন, আব্দুল আহাদ, রাজু। তাদের সবার বাড়ির দেশের বিভিন্ন স্থানে।
র‍্যাব জানায়, শনিবার সকাল সাড়ে এগারোটার সময়ে আশুলিয়া থেকে ১২ বছরের শিশুকে অপহরণ করা হয়। পরে দুপুরে র‍্যাবে অভিযোগ জানালে ছায়া তদন্ত শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
র‍্যাব আরও জানান, অপহৃত শিশুটি আশুলিয়ার একটি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।ওই শিশুটি মাদ্রাসায় যাওয়ার সময় মিলন ও তার সহযোগীরা উত্ত্যক্ত করত।
শনিবার সকালে শিশুটি পায়প হেটে মাদ্রাসায় যাওয়ার সময় মিলন ও আরিফ চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে আশুলিয়ার নবীনগর ও পল্লীবিদুৎ এলাকা ঘুরে আড়িয়ার মোড়ের একটি টিনশেড বাসায় নিয়ে যায়।
পরে র‍্যাব অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে। এসময় জব্দ করা হয় দেশীয় অস্ত্রসহ ৩০০ পিস ইয়াবা, ৪০৯ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ।
র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com