বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাটুরিয়ায় ব্যারিস্টার ডঃ শামীম আলমের নগদ এক লক্ষ টাকা বিতরণ

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ বার
”সকলের তরে সকলে আমরা, প্রত্যের্কে মোরা প্রত্যের্কের তরে” এ স্লোগানে মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যারিস্টার ডঃ শামীম আলম এর ব্যক্তিগত তহবিল থেকে সমাজের গরীব দুঃস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ এক লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর হাই স্কুল মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ক্যানবেরা অস্ট্রেলিয়া শাখার সভাপতি ও অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ব্যারিস্টার ডঃ শামীম আলমের মাতা আলেয়া বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ ওয়াদুদ বাবু,  ব্যারিস্টার ডঃ শামীম আলমের ছোট ভাই ১নং বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মামুন আজাদ।

এসময় বক্তব্যে আল মামুন আজাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি নাম নয়-একটি মহান আদর্শ। ”মুজিববাদ”জন্ম দিয়েছে বাংলাদেশ, দিক্ষা দিয়েছে গণতন্ত্র, সমতা, ন্যায্যতা, জাতীয়তা ও ধর্ম নিরপেক্ষতা।
বঙ্গবন্ধুর আদর্শ মানেই সামাজিক ন্যায়বিচার দুঃখী মানুষের মুখে হাসি, সততা এবং খোদা ভিরুতা।

তিনি সকলের উদ্দ্যেশ্যে বলেন, আসুন আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আর দেশের মানুষকে ভালবাসি এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞাশীল নেতৃত্বের প্রতি সমর্থন রাখি।

এসময় সভায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলেই ব্যারিস্টার ডঃ শামীম আলমের দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com