বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মাগুরার শালিখায় বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৬ বার
ফাইল ফটো

মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাসের হেলপার মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামের মামুন হোসেন (৩০), শালিখার অনসার সর্দারের মেয়ে নাজমা খাতুন (৩০) ও শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী সহিরুন বেগম (৪৫)।

মাগুরা দমকল বাহিনীর ডিএডি মাসুদ সরদার বলেন, যশোর থেকে ছেড়ে আসা একটি বাস রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী মারা যান। এসময় আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিশারুল ইসলাম জানান, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসটি দুপুর আড়াইটার দিকে রামকান্তপুর এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে শালিখা থানা পুলিশসহ মাগুরা, শালিখা ও যশোরের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এসময় চারজনের মরদেহ এবং অন্তত ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: অনলাইন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com