শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে হরগজে ক্লাস শুরু

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যতিক্রমী আয়োজনের মাধমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপজেলার হরগজ শহীদ স্বৃতি উচ্চ বিদ্যালয়ে ক্লাশ শুরু হয়েছে। ক্লাসের আগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠাতা।

 

বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাস্ক পড়ে, জীবাণুনাশক ইস্প্রে করে, সাবান দিয়ে হাত শারিরীক দুরত্ব বজায় রেখে ক্লাসে বসতে দেওয়া হয়েছে। এর আগে শনিবারের মধ্যে সকল ক্লাশ রুম, বিদ্যালয় আঙ্গিনা পরিস্কার করা হয়।

 

শ্রেণী কক্ষে শারিরীক দুরত্ব বজায় নিশ্চিত রেখে করা হয় আসন বিন্যাস। সেই মতে রবিবার পাঠাদান করা হয়। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ খ ম নূরুল হক, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমানসহ রোবার স্কাউট দল অবস্থান নেন বিদ্যালয়ের প্রধান ফটকে।

 

প্রতিটি শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে ভিতরে প্রবেশ করানো হয়। মাস্ক ছাড়া কোন শিক্ষার্থী বিদ্যালয় চত্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর পর প্রতিটি শিক্ষার্থী সাবান পানি দিয়ে হাত ধুয়ে ক্লাস রুমে যান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ খ ম নূরুল হক বলেন, প্রায় দেড় বছর পর ক্লাশ শুরু হচ্ছে।

 

তাই আমার ব্যাক্তিগত উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ দেবার জন্য রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নিলাম। হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি বলেন, আমার ইউনিয়ন পরিষদের উদ্যোগে একাধিকবার মাস্ক বিতরণ করা হয়েছে। তুমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে।

 

তবেই করেনা প্রতিরোধ করা সম্বভব। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, তোমরা যদি নিয়ম না মেনে ক্লাস করতে থাক। আবার যদি করোনা প্রকোপ বেড়ে যায়, পূনরায় বিদ্যালয় বন্ধ ঘোষনা আসতে পারে। তাই তোমরা যে পর্যন্ত করোনার ভ্যাকসিন যে পর্যন্ত না পাচ্ছ সে পর্যন্ত ঘর থেকে বের হলেই মাস্ক পড়তে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com