শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ বার
ফরিদপুরের বোয়ালমারীতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নাম কমলা রানী কীর্ত্তনীয়া (৬০)। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের আরাজী-বাইখীর গ্রামের ক্ষিরোদ কীর্ত্তনীয়ার স্ত্রী। নিহত বৃদ্ধার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের স্বামী ক্ষিরোদ কীর্ত্তনিয়া জানান, আমার স্ত্রী কমলা রানী কীর্ত্তনীয়া বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি সংলগ্ন আদমের গেট নামক স্থানের রেলক্রসিং পার হচ্ছিলেন।
এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেইল ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তিনি কাটা পড়েন। তিনি শ্রবণ প্রতিবন্ধী এবং দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রেল দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ বিষয়ে রেল পুলিশ কর্তৃপক্ষই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com