বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভ্যান বিতরণ 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার
ফরিদপুরের বোয়ালমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ১৫ জন হতদরিদ্রের মধ্যে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বেসরকারি সংস্থা ‘বরসা ফাউন্ডেশন’ তাদের উপজেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকার ভোগীদের মধ্যে এই ভ্যান বিতরণ করেন।
এ উপলক্ষে বোয়ালমারী গোহাটা সড়কে অবস্থিত বরসা ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘বরসা ফাউন্ডেশন’-র নির্বাহী পরিচালক মো. মাহাতাব হোসেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ১৫ জন দরিদ্র এবং হতদরিদ্র মানুষের মধ্যে এই ভ্যান বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com