শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

আফগানিস্তানে আত্নঘাতি বোমা হামলায় ১৩ মার্কিন সেনা নিহত; ৯০ জন আহত

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২০৯ বার

আফগানিস্তানে আইএসএর আত্নঘাতি বোমা হামলায় ১৩ মার্কিন সেনা নিহতের পাশাপাশি ৯০ জন আহত হয়েছে। তবে ওই দেশে থাকা বাংলাদেশীরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন পররাস্ট্রমন্ত্রী। তবে তিনি আরো জানিয়েছেন দ্রুতই সেখান থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হবে।

 

আফগানিস্তানের নিয়ন্ত্রণে তালেবানের হাতে আসার পরই রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার।

 

কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল মার্কিন সেনারা। এদিকে ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হবে। আর তারাও প্রস্তুতি নিচ্ছে নিজ দেশে ফেরার। এই অবস্থায় এমন হামলায় চরম উদ্বেগে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ।

 

বৃহস্পতিবার শেষ বেলায় চালানো এ হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ শতাধিক প্রাণহানি হয়েছে। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে।

 

এই হামলার জন্য, তালেবান দায়ি করছে মার্কিন সেনাদের। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে মার্কিন সেনারা। তিনি বলেন, সারাদেশের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা।

 

এদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা আমেকিার ক্ষতি চায়, তারা জেনে রাখুন, আমরা ক্ষমা করবো না। আমরা ভুলবোও না। তিনি বলেন, আমরা তাদের খুঁজে বের করবো। তাদেরকে চরম মূল্য দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com