শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

এসএসএফ লিখা পরিচয় পত্র গলায় ঝুলিয়ে প্রতারনা

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বার

ঝালকাঠিতে আটক হয়েছে আন্তঃজেলা প্রতারক আবুল হাসান তুষার (৩৭)। বৃহস্পতিবার সকালে পৌরএলাকার কলেজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে আত্মগোপনে থাকা তুষারকে আটক করেছে ঢাকা মহানগর গুলশান জোনের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

এসময় তুষারে কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বাংলাদেশ পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

 

আটককৃত তুষার ঝালকাঠি শহরের ষ্টেশন রোডের মৃত খলিলুর রহমানের ছোট ছেলে।

 

তুষারকে আটকের তথ্যটি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন, প্রতারনার মাধ্যমে সরকারী টাকা আত্মসাত, বিভিন্ন জেলায় গিয়ে নিজেকে গোয়েন্দা পরিচয় দেয়াসহ একাধীক অভিযোগ থাকায় আবুল হাসান তুষারকে আটক করে ঢাকায় নিয়ে গেছে গুলশান জোনের গোয়েন্দা পুলিশ।

 

গুলশান জোন গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে অভিযানে অংশ নেয়া ঝালকাঠি সদর থানার এএসআই হাসান বলেন, আটক তুষারের বিরুদ্ধ নারায়নগঞ্জ থানায় প্রতারনা মামলাসহ সরকারের বিভিন্ন দপ্তারের স্বাক্ষর জাল করে সরকারী টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

 

ঢাকা পল্টন এলাকার রেষ্টুরেন্ট ব্যবসায়ী মো. জিয়াউল বলেন, তার কাছ থেকে রেষ্টুরেন্ট সংক্রান্ত বিষয়ে ২ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় তুষার।

 

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) লেখা ফিতা সম্বলিত পরিচয় পত্র গালায় ঝুলিয়ে ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

আটক তুষার দীর্ঘদিন ঢাকায় থাকলেও বেশকিছুদিন ধরে ঝালকাঠি শহরের কলেজমোড় এলাকায় মুঈন টাওয়ারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রীসহ দুই সন্তানকে নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় অনেকে।

 

আটকের পর বৃহস্পতিবার দুপুরে তুষারকে ঢাকায় নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com