বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ফরিদপুরে পদ্মার পানি কমতে শুরু করেছে

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৩৮ বার
ফরিদপুরে বন্যা পরিস্থিতি  গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে এখন তা বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
এছাড়া ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে যাওয়ায় সেখানকার প্রায় ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। গত কিছুদিন বন্যার পানি আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ।
পানিতে বসত বাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই ইতোমধ্যে উচু রাস্তা ও স্কুলে আশ্রয় নিয়েছে। বন্যার কারণে ফরিদপুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
পানি বৃদ্ধির কারণে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই রয়েছেন নানা কষ্টের মধ্যে। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।
অপরদিকে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুরে মধুমতি নদীর ব্যাপক ভাঙনে অনেক বসতবাড়ি ও ঘর নদীতে বিলীন হয়ে গেছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ  জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে এখন তা বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com