শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠি বিএনপি নেতা জামালকে গ্রেফতারের ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫২৪ বার
ফাইল ফটো

গতকাল ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে অব্যাহত গতিতে গ্রেফতার ও হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রুপান্তরিত করেছে সরকার।

 

বর্তমান সময়ে করোনা মহামারীর দুর্যোগ মূহুর্তেও এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এধরণের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে।

 

ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ। রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নি:শর্ত মুক্তির জোর দাবি করছি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত মেইলের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com