শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

গাজীপুর ২৭নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজ

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২১৫ বার

গাজীপুর নগরের ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

 

রোববার (২২আগষ্ট) দুপুরে মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডর পূর্ব চান্দনা বায়তুল মোয়াজ্জেম (গোরস্থান) জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে ১৫ আগস্ট উপলক্ষে এ আয়োজন করা হয়।

 

ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গনির সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল হাদী শামীম এবং গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন এবং এই হত্যাকান্ডে জড়িতরা যারা বিদেশে অবস্থান করছেন তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com