বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে চিনির মুল্য বস্তা প্রতি চারশত টাকা বৃদ্ধি

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৪১ বার
ফরিদপুরে গত ৩/৪ দিনে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে চিনির মুল্য বস্তা প্রতি চারশত টাকা বৃদ্ধি পেয়েছে। এতে গড়ে প্রতি কেজি চিনির দাম বৃদ্ধি পেয়েছে ৮/১০ টাকা। তিন দিন আগেও যেই চিনির মুল্য ছিল ৭০/৭২ টাকা আর এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি ।
বাজারের খুচরা দোকানীরা জানান , বিগত ৩/৪ দিনে চিনির বস্তা প্রতি মুল্য বৃদ্ধি পেয়েছে ৪০০ টাকা । তারা আরো জানান, মহাজনরা আমাদের যেভাবে চিনির মুল্য নির্ধারণ করে দিবে আমাদের সেই ভাবেই বিক্রি করতে হয় ।
এই বিষয়ে ফরিদপুরের মধুখালী চিনি মিলের ডিলার মতিউর রহমান জানান, মধুখালী চিনির মিল আমাদের ডিলারদের দীর্ঘ দিন ধরে  চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে । এখন বাজারে আমদানিকৃত চিনির মুল্য বৃদ্ধি পেয়েছে এবং যারা চিনি আমদানি করেন তারাই মুল্য বৃদ্ধি করেছেন।
সরেজমিনে বাজারে ঘুরে দেখা যায় , ক্রেতাদের মন খুবই ক্ষুব্ধ । ইতিপূর্বে সয়াবিন তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী শুধু বাকি ছিল চিনি তার মুল্য ও বৃদ্ধি পেয়েছে । বাজার সঠিক ভাবে তদারকি না করার কারণে আমদানীকৃত ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত দাম বাড়াচ্ছে বলে ও দাবি করে বাজারে আসা ক্ষুব্ধ ক্রেতারা ।
আবুল নামে এক ব্যক্তি জানান , আমাদের দেশে যেসকল জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে তা আর কোনদিন কমে নাই এভাবে দিন দিন মুল্য বৃদ্ধির হার বাড়তে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com