রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিল- নানক

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৩৭ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আজ থেকে ৪৬ বছর আগে ৭৫ সালের ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের কে পৃথিবীর নিষ্ঠুরতম হত্যা কান্ড ঘটেছিল।

 

এই হত্যা কান্ডে খন্দকার মোশতাক এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচর জেনারেল জিয়াউর রহমান, ডালিম, নূর, রাশেদরা জড়িত ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছিল। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা কোন সেনা বিদ্রোহ ছিল না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি আর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আইএসআইয়ের মদদে এদেশীয় কিছু খুনিদের ভাড়া করে হত্যাকাণ্ড চালিয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের উপর।

 

কাজেই জেনারেল জিয়া পর্দার আড়ালে থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এটি দিবালোকের মতো সত্য।
ভোলা জেলার লালমোহনে ১৮ আগষ্ট বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা, পৌরসভা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল (টেলিকনফারেন্স) বক্তব্য এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার এবং আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ঢাকার রাজপথে আমাদের সাথে বর্তমান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন অংশগ্রহণ করেছিল। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক, মোখলেছুর রহমান হাওলাদার, দিদারুল ইসলাম অরুন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

 

আলোচনা সভার সভাপতি এমপি শাওন বলেন, আওয়ামীলীগ যারা করেন তাদের প্রত্যেককে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারন করতে হবে। বঙ্গবন্ধুকে হৃদয়ে লালল করতে হবে। শেখ হাসিনার আদর্শ মেনে সকলকে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com