বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু

এহসান রানা, ফরিদপুর 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৬৪৬ বার
প্রতিকী ছবি
ফরিদপুর করোনায়  ও উপসর্গে  গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গে ৪ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৯ জন। একই সময়ে ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩২। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৯৪১ জন।
 ফরিদপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার তানসীভ জুবায়ের নাদিম মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জানান, মৃত ১০ জনের মধ্যে ফরিদপুরের দুজন, গোপালগঞ্জের একজন, মাগুরার একজন, রাজবাড়ীর তিনজন এবং মাদারীপুরের তিনজন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান বলেন, পিসিআর ল্যাবে শনাক্ত ৫৪ জনের মধ্যে ভাঙ্গায় ১২, বোয়ালমারীতে এক, নগরকান্দায় ছয়, মধুখালীতে চার, সদরপুরে তিন, চরভদ্রাসনে পাঁচ এবং ফরিদপুর সদরে ২৩ জন রয়েছেন। বাকি সাতজনের শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৭৪ জন।
তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১২৫ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৭৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com