মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালন

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৫৪ বার

আজ শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মমনিষ্ঠুরভাবে হত্যার ৪৬ বছর।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতেই সার্কিট হাউজ, ময়মনসিংহস্থ স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মনিরা সুলতানা মনি এমপি (সংরক্ষিত আসন) ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মমনসিংহ রেঞ্জের ডিআইজি, ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ।

পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন,ময়মনসিংহ; পুলিশ বিভাগ, ময়মনসিংহ; বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ; বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল দপ্তর; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণসহ সর্বস্তরের মানুষ। দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com