বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালন

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার

আজ শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মম–নিষ্ঠুরভাবে হত্যার ৪৬ বছর।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতেই সার্কিট হাউজ, ময়মনসিংহস্থ স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মনিরা সুলতানা মনি এমপি (সংরক্ষিত আসন) ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মমনসিংহ রেঞ্জের ডিআইজি, ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ।

পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন,ময়মনসিংহ; পুলিশ বিভাগ, ময়মনসিংহ; বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ; বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল দপ্তর; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণসহ সর্বস্তরের মানুষ। দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com