বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়েছেন রাঙামাটির অটোরিকশার ৪০০ চালক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৮৬ বার
ফাইল ফটো

মাহামারি করোনার এই সময়ে নারা দেশের মানুষের নানান সমস্যায় জর্জরিত ঠিক তখনই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়েছেন রাঙামাটির অটোরিকশার ৪০০ চালক।

 

রোববার (০১ আগস্ট) সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম হল রুমে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান এসব উপহার বিতরণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার, রাঙামাটি আদিবাসী অটোরিকশাচালক সমিতির সভাপতি বিভাস দেওয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

ডিসি মোহাম্মদ মিজানুর রহমান উপহার বিতরণকালে বলেন, কোভিড-১৯ প্রতিরোধে চলমান বিধি-নিষেধের কারণে বিভিন্ন পেশাজীবীরা আর্থিক টানাপোড়নে পড়ে গেছেন।

 

পার্বত্য জেলা রাঙামাটির সিএনজি চালিত অটোরিকশার চালকরা সামষ্টিকভাবে একটি বড় পেশাজীবী সম্প্রদায়, যারা অর্থনৈতিকভাবে কষ্টে আছেন। কষ্টে থাকা এমন এক হাজার পেশাজীবীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে।

 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, রোববার সকালে ৪০০ জন অটোরিকশাচালককে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হয়েছে। এদিন বিকেলে বাকি ৬০০ চালককে এ উপহার দেওয়া হবে।

 

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ১০ কেজি করে চাল, দুই কেজি করে আটা, এক কেজি করে লবণ, এক কেজি করে ডাল, এক লিটার করে সয়াবিন তেল এবং একটি করে সাবান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com