শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাজাপুর প্রেসক্লাব নির্বাচনে মনির সভাপতি,এনামুল সম্পাদক

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫২৯ বার
ঝালকাঠির রাজাপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৩১ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোটগ্রহন চলে।
আগামী দুই বছরের জন্য সভাপতি পদে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান খান এবং সাধারন সম্পাদক পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ এনামুল হোসেন খান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বার্হী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান রনি এবং সকালের বার্তা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম মৃধা। সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক হয়েছেন মোঃ মতিউর রহমান মামুন (দৈনিক খবরপত্র)।
এছাড়া তিনটি কার্যনির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মোঃ শামসুল ইসলাম বাবুল (দৈনিক বরিশাল বার্তা), সৈয়দ মাইনুল ইসলাম টুটুল (দৈনিক ভোরের কাগজ) এবং মোঃ কামরুল হাসান রানা (দৈনিক আজকাল)।
উল্লেখ্য রাজাপুর প্রেস ক্লাবের দ্বাদশ নির্বাচনে ৯ টি পদের ৬ টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। দুটি সহ সভাপতি এবং একটি সহ সাধারণ সম্পাদক এই ৩পদে শনিবার ভোট গ্রহন হয়েছে। এতে ২২ জন ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার প্রধানের দায়িত্ব পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ। সহযোগীতায় ছিলেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু নিত্যানন্দ সাহা এবং মোঃ ইউনুচ গাজী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com