বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরগুনায় করোনার টিকা সংরক্ষনের ফ্রিজে আগুন

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৭১ বার

বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ে করোনার টিকা সংরক্ষণের জন্য রাখা দু’টি ডিপফ্রিজে পুড়ে গেছে। তবে এসময় ফ্রিজ দু’টিতে কোনো টিকা ছিল না।

শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

 

বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম জানান, সকালে সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে ফোন দেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে থাকা দু’টি ডিপফ্রিজ পুড়ে গেছে।

 

তবে পুড়ে যাওয়া ফ্রিজ দু’টিতে কোনো টিকা ছিল না। আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com