মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আজকের কবিতা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪২৮ বার

জুম্মা মোবারক

## হেলেন রহমান আঁখি

===============================

জুমার দিন নির্ধারিত
হয়েছে শুক্রবার,
আযান হবার পর পরই
প্রস্তুত হওয়া উত্তম।

জুমার দিন ফজরের নামাজ
জামাতে পড়া সুন্নত,
কেননা মুনাফেকের
নিঃশ্বাসের দুর্গন্ধ থাকে না
প্রকৃতির বাতাসে
তাই সকালের প্রকৃতি অধিক স্বাস্থ্যকর।

 

সুগন্ধি ব্যবহার জুমার দিন
আরেক সুন্নত,
নবীজি( সাঃ) নিজে সুগন্ধি
করতেন ব্যবহার
আর কখনও কেউ উপহার
দিলে সুগন্ধি, দেননি ফেরত।

দুরুদ শরীফ পাঠ ঐদিন বেশি বেশি
অধিক সওয়াবের!
সূরা কাহাব করেছেন নির্দেশিত
বেশি বেশি পাঠ করার জন্যে।

এ সূরার অবস্থান কোরআনের মধ্যখানে,
আঠারো নম্বর সূরা কাহাব
পাঠ করলে জুমার দিন
আলো হয়ে হবে সহায়ক
পুলসিরাত পার হবার সময়ে!

 

মেস ওয়াক না করে
যেতে বারণ মসজিদে
আবার পৌঁছে মসজিদে
মুসুল্লি দের এড়িয়ে সামনের কাতারে
দাঁড়ানোর প্রবণতা ত্যাগ করতে হবে।

জুমার আসরে কেউ বললে কথা
বলুক সে তার মত
তাকে বারণ করা থেকেও
রইতে হবে বিরত,

 

নবীজি( সাঃ) বলেছেন।

মসজিদে পৌঁছে দু’ রাকাত
সালাত সুন্নত আদায় করা ভালো
যদি ছুঁয়ে যায় তন্দ্রা
তাও উত্তম মুসুল্লিদের জন্য।

তবে স্থান পরিবর্তন করতে
পরামর্শ রয়েছে এক্ষেত্রে।
আসর হতে মাগরিবের
মধ্যবর্তী সময়ে করলে
কোন দুআ মহান ” আল্লাহর ” কাছে
সে দুআ কবুল হয় খুব সহজে
এটা নবী জির( সাঃ) বলা।

 

যারা নবীজি( সাঃ) কে ভালোবেসে
মানবে এসকল সুন্নত সমূহ
নিঃসন্দেহে সে সব নামাজীর
ভাবতে হবে না মুক্তির জন্য
কাল কেয়ামতের দুর্যোগময় সময়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com