শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ঠাকুরগাঁওয়ে আমন ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ আকবর আলী, ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪০২ বার
ঠাকুরগাঁওয়ে “সমলয়” পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে রোপা আমন ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাশিপুর এলাকায় এক আলোচনা সভা ও চারা রোপন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ জাহিদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালী বেগম প্রমূখ।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক ও অন্য অতিথিবৃন্দ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ধানের চারা রোপণ করার পদ্ধতি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত কৃষদের এই পদ্ধতিতে রোপা আমন সহ সকল ধানের চারা রোপনের জন্য উৎসাহিত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই দেশ ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে তাই আমাদেরকেও কৃষিতে এগিয়ে যেতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব অল্প সময়ে ধানের চারা রোপন করা সম্ভব। তাছাড়াও খরচ অনেক কম এবং লোকবল খুব কম প্রয়োজন। আর এই পদ্ধতিতে ধান রোপন করলে ধানের ফলনও অনেক ভালো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com