মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ- সভাপতি

মো. মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫৯৩ বার

আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। মানুষের গড় আয়ু, জীবনযাত্রার মানোন্নয়ন, বিভিন্ন কাজে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে।

 

বিগত বারো বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সরকারের এমন উন্নয়নের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবেন বাংলাদেশ তথ্যপ্রযুক্তি লীগ।

 

বুধবার রাত ৯ টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডস্থ সিটি ব্যাংকের হলরুমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি লীগের সিরাজগঞ্জ জেলা শাখার সাথে একমতবিনিময়ের সময় একথা বলেন বাংলাদেশ তথ্যপ্রযুক্তি লীগের কেন্দ্রীয় সভাপতি ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মোঃ শাহ আলম।

 

এসময় তিনি বাংলাদেশ তথ্য প্রযুক্তিলীগ কে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা পালন সহ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আ’লীগ নিয়ে ব্যঙ্গ,সরকার বিরোধী পোষ্ট সহ সরকারকে নিয়ে গুজব ছড়ানোর প্রতিহত করার আহবান জানিয়েছেন।

 

উক্ত সময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, বাংলাদেশ আওয়ামীলীগের সলঙ্গা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সলঙ্গা থানা শাখার যুগ্ম-আহবায়ক মাহমুদুল ইসলাম।

 

 

বাংলাদেশ তথ্যপ্রযুক্তি লীগের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সহ-সভাপতি আল আমিন,যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হৃদয় সরকার প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com