মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

জিম্বাবুয়ের মাটিতে মাহমুদউল্লাহর ইমামতি

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৫১ বার

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছেন  বাংলাদেশ ক্রিকেট দল। ফলে সেখানেই এবারের ঈদুল আজহাও উদযাপন করেছে টাইগাররা।  আর সেখানেই ঈদের নামাজ আদায় করেছেন তারা। এতে ইমামতি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

বুধবার (২১ জুলাই) হারারেতে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদ নিজের ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ ইমামের ভূমিকায় অবস্থান করছেন।

 

পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে দিতে ভোলেননি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাকিব-তামিমরা। সেই মুহূর্তের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

 

এরমধ্যে টেস্ট ও ওয়ানডে নিজেদের পকেটে পুড়েছে সফরকারীরা। আগামীকাল বৃহস্পতিবার (২২ জুলাই) মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com