মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালে অনুষ্ঠিত হচ্ছে না ঈদুল আজহাতেও প্রধান ঈদের জামাত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫২৪ বার

করোনা সংক্রমণের কারণে বরিশালে এবারও হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

 

তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টার জামাতে অংশগ্রহণ করবেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গেল ঈদুল ফিতরে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়নি। এই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায়ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষ।

 

তবে নগরের প্রধান প্রধান মসজিদগুলোতে সকাল ৭টা থেকে ৯ টার মধ্যে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। আর কালেক্টরের জামে মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা।

 

 

এছাড়া সকাল ৮টায় বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে, দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

 

 

পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

 

 

এছাড়া বরিশাল নগরের চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

 

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com