মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সাবেক এমপি আফাজ উদ্দিনের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫৪১ বার

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মারা গেছন। (ইন্না লিল্লাহী ………..রাজিউন)। গতকাল শনিবার (১৭ জুলাই) দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রীর মৃত্যুর ১১ দিন পর করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।

 

এর আগে তিনি করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

 

সাবেক এই এমপি ও তার স্ত্রীকে গত ২৩ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আফাজ উদ্দিন আহমেদের স্ত্রী মনোয়ারা বেগম গত ৭ জুলাই মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুতে আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা ভেঙে পড়লে তার শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ারে নেওয়া হয়। সেখানই তিনি মারা যান।

 

আফাজ উদ্দিন আহমেদের ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন জানান,আজ রোববার (১৮ জুলাই) বাদ আছর দৌলতপুরের তারাগুনিয়া ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

আফাজ উদ্দিন আহমেদ ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com