মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরগুনা জেলা যুবলীগের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৮৮৭ বার
করোনার মহাসংকটে বরগুনা পৌর এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে আওয়ামী যুবলীগ। বুধবার পৌরসভার বিভিন্ন মোড়ে যুবলীগ বরগুনা জেলা শাখার সভাপতি,পৌর মেয়র এডভোকেট: কামরুল আহসান মহারাজের উদ্যোগে এক হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সভাপতি কামরুল হাসান মহারাজ বলেন, প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আমরা ইতোমধ্যে মানবিক যুবলীগ গঠন করতে সক্ষম হয়েছি। যুবলীগের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন যত টাকা লাগে তত টাকা দিয়েই প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। অথচ জামাত-বিএনপির নেতা-কর্মীরা সেই টিকা নিয়েও ষড়যন্ত্র করছে। জামাত-বিএনপি যত ষড়যন্ত্র করুক না কেন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাবে যুবলীগ, এগিয়ে যাবে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এগিয়ে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবু বলেন, যতদিন এই মহামারি থাকবে, ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে। যতদিন শেখ হাসিনার হাতে এই দেশ থাকবে, ততদিন এই দেশের একটি মানুষও অনাহারে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য আবু জাফর, সদর উপজেলা কমিটির আহবায়ক মোঃ রহিম মোল্লা, পৌর যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ন-আহবায়ক বরগুনা পৌর যুবলীগ অ্যাডভোকেট হুমায়ুন কবির, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ দোলন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com